সংবাদ বিজ্ঞপ্তিঃ
'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই" এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ায় শতাধিক গাছের চারা রোপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল।
বিশেষ অতিথি ছিলেন- জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দীন, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, আসাদ উল্লাহ সিআইপি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আলম, পৌর যুবলীগ নেতা এনামুল কবির, এমএইচ পারভেজ, আসাদুজ্জামান সায়েম।
এ সময় ওয়ার্ড যুবলীগ নেতা আব্দু শুক্কুর, আবু রায়হান বদি, ওয়ার্ড ছাত্রলীগ নেতা, নাজমুল ইসলাম টুটুল, জিসান, ফয়সাল প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার জেলার প্রত্যেক পাড়া, মহল্লায় বৃক্ষ রোপন কর্মসূচী অব্যাহত থাকবে।
Channel Cox News.
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।