রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির ৪র্থ সম্মেলন জাতীয় প্রেসক্লাবের বিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে ব্যস্ত সময় পাড় করছে সম্মেলন বাস্তবায়ন কমিটি।
সম্মেলন উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান।
সংগঠনটি ২০১৩ সালে পথযাত্রা শুরু করে। ঝালকাঠির কৃতি সন্তান মফস্বলের সাংবাদিক আহমেদ আবু জাফর এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। ধীরে ধীরে সংগঠনটি আজ হাজার হাজার সাংবাদিকদের প্রাণের সংগঠনের রূপ নিয়েছে। বিএমএসএফ আজ সাংবাদিকদের আস্থার প্রতীক। নির্যাতিত সাংবাদিকদের ভরসাস্থল। যেখানে নির্যাতন সেখানেই বিএমএসএফ।
সভাপতির দায়িত্ব পালন করছেন শরিয়তপুরের আরেক কৃতি সন্তান যুগান্তরের জেলা প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম পাইলট।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের “১৪ দফা দাবি নিয়ে এই সংগঠনের পথচলা। সারাদেশের জেলা ও উপজেলায় পর্যায়ে বিএমএসএফ’র প্রায় ৩৫০ টি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। হাটি হাটি পা-পা করে ৮ বছর পাড়ি দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠনে রুপ নিয়েছে বিএমএসএফ। মফস্বলের সাংবাদিকরা অবহেলিত ও বৈষম্যের শিকার এ কথা মাথায় রেখে বিএমএমএস গঠন করা হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে বিএমএসএফ এর চৌদ্দ দফার প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন। এছাড়া দেশের বিভিন্ন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং বিভিন্ন সংগঠন এই চৌদ্দ দফা কে সমর্থন করে। বিএমএসএফ প্রতিষ্ঠালগ্ন থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়নের দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ হাতে নিয়েছে। দাবি করা হচ্ছে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নের। এই নিয়োগ নীতিমালা প্রণীত হলে হলুদ কিংবা অপসাংবাদিকতা মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।
সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে বিএমএসএফ প্রথম সারির সংগঠন। এখন বাংলাদেশের প্রতিটি সাংবাদিকদের প্রাণের স্পন্দন এই বিএমএসএফ। সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের বিআইপি লাউঞ্জে বিএমএসএফ এর সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, রবিবার সম্মেলনে জেলা কোটা মেইনটেইন করে ভারসাম্যপূর্ণ একটি শক্তিশালী স্বচ্ছ কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। যেখানেই সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন হবে বিএমএসএফ সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। যেরকম প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল নির্যাতনের শিকার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাংবাদিক এইচ এম বাদল হাওলাদার, কক্সবাজারের ফরিদুল মোস্তফা খানের পক্ষে।”
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।