কক্সবাজার উখিয়া হলদিয়া পালং মরিচ্যা এলাকায় উখিয়া থানার বিশেষ অভিযানে জাল টাকা সহ একজনকে আটক করছে পুলিশ।
১লা মে রবিবার ভোর সাড়ে চারটার সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনাকালে উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউনিয়নে মরিচ্যা এলাকা হতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী আব্দুর রহিম আব্দুইয়া (৬০), পিতা : মৃত সুলতান আহমদ, সাং-পূর্ব দেচুয়াপালং (হাকিম আলী বাপের পাড়া) থানা : রামু, জেলা-কক্সবাজার। আটক করার সময় তার হেফাজত হতে ২২০০০ (বাইশ হাজার) টাকার জাল নোট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।