কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৮ ঘন্টা পর ইরফানুল হক মাহির (১৪) মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (২২ আগস্ট) রাত নয়টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টেই তার মরদেহ ভেসে আসে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি মো. জিল্লুর রহমান।
ইরফানুল হক মাহি কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্র। পুলিশ ও বীর্চকর্মীদের বরাত দিয়ে এসপি জিল্লুর রহমান জানায়, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে দুই ছাত্র ভেসে যাওয়ার খবরে উদ্ধারে নামে লাইফগার্ড, বীচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ। ওই সময় একজনকে মুমূর্ষ অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও ইরফানুল নিখোঁজ ছিল।
সে থেকে গেলো ২৮ ঘন্টার বেশী সময় নিখোঁজ থাকার পর রোববার রাত পৌনে নয়টার দিকে সায়মন বীচ পয়েন্টে ভেসে আসে ইরফানুলের মরদেহ। এসপি জিল্লুর রহমান আরো বলেন, নিখোঁজের মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশসহ বীচ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।