মো. নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামা উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক মো. রাশেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বিজয় আইচ, পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মোহাম্মদ রফিক ও সদস্য সচিব প্রদীপ কান্তি দাশ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন- উপ-পরিদর্শক মো. আয়াত। সভায় উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।