ইভটিজিং এ বাঁধা দেওয়ায় জয় বাহিনীর হাতে নির্মম নির্যাতনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আইয়ুব নামে এক যুবক
কক্সবাজার সদরের খুরুশকুলে মঞ্জুর বাহিনীর অত্যচারে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসি। খুরুশকুল ইউনিয়নের টাইম বাজারে মঞ্জুর বাহিনীর প্রধান চিহ্নিত কিশোর গ্যাং লিডার জয় বাহিনীর হাতে গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন একই ইউনিয়নের গাজীর ডেইল এলাকার জনৈক ফিরোজ সিকদারের পালক পুত্র মুদি দোকানী মোঃ আইয়ুব খাঁন নামের এক অসহায় যুবক।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায়,গত ২৮ আগষ্ট শুক্রবার বিকালে মুদি দোকানী মোঃ আইয়ূব খান তার বাড়ীর পশ্চিম পার্শ্বে বাঁকখালী নদীর তীর ঘেঁষে জলবায়ু উদ্বাস্তু দের জন্য তৈরি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে ঘুরতে যায়।ঘুরাঘুরি একপর্যায়ে সে দেখতে পায় সে,একই ইউনিয়নের টাইমবাজার এলাকার জয় বাহীনির জয়সহ কয়েকজন কিশোর মিলে অজ্ঞাতনামা দুটি মেয়েকে উত্যক্ত করছে।তখন যুবক মোঃ আইয়ূব খাঁন ও-ই কিশোরদের এরকম অসামাজিক কাজে বাঁধা-নিষেধ করিলে ও-ই কিশোর'রা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে টাইমবাজার এলাকায় পাইলে দেখে নিবে বলে হুমকী দেয়।পরবর্তীতে পথচারী ও স্থানীয় লোকজন তাদেরকে সরিয়ে দেয়।

পরে দিন অর্থাত গত ২৯ আগষ্ট শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে মুদি দোকানি যুবক আইয়ুব খাঁন নিজ দোকানের মালামাল কিনতে স্থানীয় টাইমবাজারস্থ গ্রাম্য ডাক্তার টিটুর দোকানের পার্শ্ববর্তী মুদি দোকানে আসলে পূর্বে থেকে উৎপেতে থাকা খুরুশকুলের চিহ্নিত কিশোরগ্যাং লিডার মেহেদীপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে মঞ্জুর বাহিনীর প্রধান মোঃ জয় এর নেতৃত্বে একদল কিশোর মুদি দোকানি আইয়ুব খাঁনকে হত্যার পর লাশ ঘুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী হিন্দুপাড়া এলাকায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে উপর্যুপরি আঘাত করে তার মৃত্যু হয়েছে মনে করে এবং তার পকেটে থাকা দশ হাজার টাকা নিয়ে ওই কিশোরগ্যাং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত আইয়ুব খাঁনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।সেখানে দীর্ঘদিন আট দিন ধরে আহত যুবক আইয়ুব খাঁন চট্টগ্রামে বসবাসরত খুরুশকুলের স্থানীয় কিছু মানুষের সহায়তায় চিকিৎসাধীন আছেন।সেখানে এখনও তার জ্ঞান ফেরেনি, এখন পর্যন্ত তার শরীরে বেশ কয়েকটা অপারেশন হয়েছে তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। যদি সে সুস্থ হলেও মানসিক ভারসাম্য হারাতে পারে বলে স্বজনদের জানান চিকিৎসকরা।তবে সে এখনো আশংকা মুক্ত নয়।
এদিকে তার উপর হামলার ঘটনায় আহত আইয়ুব খাঁনের খালাব্বা (পালক) পিতা ফিরোজ সিকদার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ও-ই কিশোরগ্যাংদের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা রুজু করেন।
ও-ই মামলা সূত্রে জানা যায়, পূর্বে শত্রুতার জের ধরে খুরুশকুলের গাজীর ডেইল এলাকার মুদি দোকানি আইয়ুব খাঁনকে টাইমবাজার এলাকায় একই ইউনিয়নের মেহেদীপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর বাহিনীর প্রধান তার ছেলে মোঃ জয়,স্থানীয় ভুট্টুর ছেলে মোঃ আরফাত, ফরিদের ছেলে মোঃ রিফাত, আনু মাঝির ছেলে ইমরান, জয়নালের ছেলে ইমন সহ আরো কয়েজন কিশোর মিলে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুত্ব আহত করে। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে গাজীর ডেইল এলাকার আহত যুবক আইয়ুব খাঁনের পালক পিতা ফিরোজ সিকদার জানান, ছোট বেলায় আইয়ুব খাঁনকে তার পিতা অন্যত্রে আরেকটি বিয়ে করে চলে যায়,এতে তার মা পাগল হয়ে গেলে ওই ছেলেকে আমি লালন পালন করি। ঘরের সামনে তাকে একটা মুদি দোকান করে দিয়েছি। সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে গুরুত্ব আহত করেছে। সব অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করেছি।যাহার নং-০৪/৫২৮ তাং ২ সেপ্টেম্বর/২১।পুলিশ তাদের আটক করতে চেষ্টা চালাচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি দ্রুত আসামীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলেন, মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর বাহিনী ও জয় বাহিনীর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ।তাদেরকে দ্রুতসময়ে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা, সদর মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) আমজাদ হোসেন বলেন,মামলা রুজু হওয়ার পর আসামীদের আটক করতে সম্ভাব্য বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছি।আসামীদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে,অভিযান অব্যাহত আছে দ্রুত আসামীদের আটক পূর্বক আইনের কাছে সোর্পদ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।