রংপুরের মাছ কিনতে গিয়ে শিং মাছ লাফ দিয়ে পড়ে পায়ের ওপর। এতে মাছের কাটা পায়ে বিঁধে যায়। মাছের বিষে প্রাণ হারান উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক শাহ মাহমুদুল হাসান মুরাদ (৩৮)। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা বাজারে।
শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ছাওলা ইউনিয়নের আদম (ফকির বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিকিৎসক ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. শাহজাহান মিয়ার পুত্র। তিনি পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ১নং ব্লকের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ছাওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা আলম।
জানা যায়, গত শুক্রবার উপজেলার পাওটানাহাটে মাছ কিনতে গিয়েছিলেন মুরাদ হাসান। মাছ বাজারে গেলে শিং মাছ তার পায়ের উপরে লাফ দিয়ে পড়ে। এ সময় তার পায়ের উপর শিং মাছটি বিঁধে যায়। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান। প্রথম দিনে ব্যথা টের না পেলেও পরের দিন মুরাদের পা ফুলে যায় এবং যন্ত্রণা অনুভব করতে থাকে। ব্যথা তীব্র হলে গতকাল শনিবার রাত ৯টায় মুরাদকে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।