উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া বালুখালী বাজার এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
র্যাব-এলিট ফোর্স হিসেবে আত্নপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরােধে র্যাব সর্বদা কাজ করে আসছে।
তাঁরই ধারাবাহিকতায় সোমবার (২২ নভেম্বর) রাতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন বালুখালী বাজারস্থ পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বালুখালী এলাকার মাস্টার ফজলুল হকের ছেলে জিয়াউল হক বাপ্পি(৩৭) কে তার সাথে থাকা শপিং ব্যাগ থেকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
কক্সবাজার র্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) অধিনায়ক মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এসময় তার সহযোগী অজ্ঞাতনামা ০২/০৩ জন পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পলাতক আসামীদের সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আটক শীর্ষ ইয়াবা কারবারি বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিনের ছোট ভাই বলে জানাগেছে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।