ওহে মুসলিম তুমি নির্ভীক জাতি
হুমায়ুন মোস্তফা
ওহে মুসলিম তুমি নির্ভীক জাতি
ভয় পেলে কি হবে?
ভরসা রেখো রবের তরে
যাহোক হবার হবে(২)
মনে রেখো তুমি আল্লাহ ছাড়া
কেউ পারেনা কোন কিছু,
তাই সত্য ছেড়ে মিথ্যার দিকে
ছুটোনা পিছুপিছু।(২)
তাই দ্বীনের তরে জীবন তোমার
বাজি রাখতেই হবে
ভরসা রেখো রবের তরে
যাহোক হবার হবে।
চারদিকে যত শুত্রু সেনা
যতই আঘাত হানে।
বীর মুসলিম জনতাও
তার জবাব দিতেই জানে।(২)
চুপ করে নয় লড়ো এবার
জীবন গেলেই যাবে
ভরসা রেখো রবের তরে
যাহোক হবার হবে।
আল্লাহ ছাড়া কেউ ত আর
কিছুই নাহি পারে?
তাই ভরসা রাখো সকাল সন্ধ্যা
জগৎ অ সংসারে।(২)
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।