সাভারের শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের মূল আসামি আশরাফুল ইসলাম জিতুকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, র্যাব এর গোয়েন্দা শাখা, র্যাব ৪ সহ একাধিক টিম জিতুকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে তাকে বুধবার সন্ধ্যা ৭টায় গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে....
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।