য়ানডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও লিগ পর্ব থেকে বিদায় নিচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। এরপর ভারতের কাছে হেরে খাদের কিনারায় পৌঁছে যায় বাবর আজমের দল। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জিতলেও ততক্ষণে দেরি হয়ে গেছে পাকিস্তানের। এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেছে তারা। ভারতের পর ‘এ’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্রই যাচ্ছে সুপার এইটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা অল্পতেই শেষ পাকিস্তানের। অথচ এই টুর্নামেন্টে গতবার ফাইনাল খেলেছিল তারা। চলতি বছরের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৭টি টেস্ট, ১৩ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে আগষ্ট থেকে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে পাকিস্তানের। ঘরের মাঠে আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড।
নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। অস্ট্রেলিয়া সফর শেষ করেই পাকিস্তান যাবে জিম্বাবুয়েতে। জিম্বাবুয়েতে ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাবর আজমরা। সেখান থেকে পাকিস্তান দলের গন্তব্য দক্ষিণ আফ্রিকায়। ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। ওই সফরে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলবে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে ঘরের মাটিতে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে পাকিস্তান। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখেই এই তিনজাতি টুর্নামেন্ট খেলবে পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।