কক্সবাজারের মেরিন ড্রাইভে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) জসিম উদ্দিন জানান,ড্রাইভিং লাইসেন্স বিহীন, হেলমেট বিহীন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মোটরসাইকেল গুলো জব্দ করা হয়েছে এবং জব্দকৃত অধিকাংশ মোটরসাইকেল গুলো ভাড়ায় চালিত
নিরাপদ পর্যটন ও নিরাপদ সড়ক বাস্তবায়নে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।