বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৩১ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ শুরু হয়।
জানা গেছে, রাজধানীর গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলছে। তবে কোন বিষয়ে এই আলোচনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলমান ছিল।
প্রায় একই সময় কয়েক কিলোমিটার দূরে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
রোববার (৩১ আগস্ট, ২০২৫) বেলা ১১টা ২২ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে কী কারণে এই সাক্ষাৎ বা বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) তিনটি বাহিনীর কর্মকাণ্ড সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।