ঈদগাও যুব মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৭ মার্চ বিকালে ঈদগাহ পাবলিক লাইব্রেরি মাঠে এ আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাহ মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউছুফ আলি। বিশেষ অতিথি জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, কক্সবাজার জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেল, ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসাইন এমইউপি, সদস্য সচিব বেলাল উদ্দিন, ঈদগাঁও উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মনছুর আলম, সংগঠনের উপদেষ্টা এড. মোবারক সাঈদ, নুরুল হুদা মাল্টিমিডিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, এনসিপি নেতা রহিম চৌধুরী, যুবদল নেতা আজিজুল হক রুবেল, আবু হেনা, ছাত্রদল নেতা সোহেল রানা, তানভিরুল ইসলাম আয়ুব, আনোয়ার হোসাইন, প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক রোজাদারদের অংশগ্রহণে ইফতার মাহফিল শেষে এতিম, অসহায় ও ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এতে সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি জুবাইয়েরের সভাপতিত্বে সঞ্চালনা করেন মোহাম্মদ রাকিব।
বক্তারা বলেন, ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এতিম, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্যে কাজ করে আসছেন। ইতিমধ্যে উপজেলা জুড়ে এ সংগঠনের কার্যক্রম আলোড়ন সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।