নেত্র নিউজে ঈদগাঁওর ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে ধর্মান্তকরণ সহ বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ঈদগাঁও বাস স্টেশনে সর্বসাধারণের মানববন্ধন।
বিনামূল্যে শিক্ষা নিতে গিয়ে ধর্মান্তরকরণের শিকার সংবাদকে কেন্দ্র করে আলীকদমে উদ্বেগের সৃষ্টি হয়। উক্ত সংবাদকে উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তিকর ও একপাক্ষিক দাবি করে স্থানীয় সর্বস্তরের জনগণ আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সংবেদন শীল ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা হলে তা সমাজে বিভ্রান্তি,অবিশ্বাস ও অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা সামগ্রিক সামাজিক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ।
কর্মসূচিতে বক্তারা আরো বলেন,ধর্মান্তর বিষয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, তার অনেকাংশই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করছে এবং পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
মানববন্ধনে উপস্থিত কয়েকজন নওমুসলিম বক্তা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এটিকে বিকৃতভাবে উপস্থাপন করা অনৈতিক। তারা অভিযোগ করেন, কিছু গণমাধ্যম বাস্তবতা যাচাই না করেই একপাক্ষিক তথ্য প্রচার করছে,যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বক্তারা বলেন,সাংবাদিকতার মূলনীতি হল সত্য নিষ্ঠা,নিরপেক্ষতা ও দায়বদ্ধতা। তাই গণমাধ্যম কর্মীদের প্রতি তারা আহ্বান জানান, সংবেদন শীল ইস্যুতে সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করা এবং সকল পক্ষের বক্তব্য তুলে ধরা জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সংশ্লিষ্ট সংবাদটির বিষয়ে ব্যাখ্যা ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।
শেষে বক্তারা আরো বলেন,সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতন প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।