সোনালী ব্যাংক পিএলসির প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন মোঃ সানাউল
সোনালী ব্যাংক পিএলসির প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মোঃ সানাউল। ব্যাংকটির আইন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মোঃ সানাউলের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নির্ধারিত শর্তসাপেক্ষে তাঁকে সোনালী ব্যাংক পিএলসির ঢাকা জেলা (ঢাকা মহানগরী) প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করেছে।
সোনালী ব্যাংক পিএলসির লিগ্যাল ম্যাটার্স ডিভিশন, প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে আরও বলা হয়, তালিকাভুক্তির শর্তাবলি গ্রহণযোগ্য হলে চিঠির সঙ্গে সংযুক্ত সম্মতিপত্র পূরণ করে চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।
চিঠিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম মোস্তফা।
প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তি মোঃ সানাউলের পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।