বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ ঈদগাঁও উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিকদের অন্যতম প্ল্যাটফর্ম ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক ইমাম খাইর, জাতীয় দৈনিক ভোগান্তরের ক্রাইম রিপোর্টার জসিম উদ্দিন, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আমার দেশ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজারের সভাপতি নুরুল আমিন হেলালী। ঈদগাহ রশিদ আহমদ কলেজের প্রভাষক আনিছুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ, জুলাই যুদ্ধের এডভোকেট এস কে ফারুকী, এনসিপি নেতা রহিম চৌধুরী, ঈদগাঁও উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদুল ইসলাম, ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ এবং নুরুল হুদা মাল্টিমিডিয়া।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মনছুর আলমের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে মুল অনুষ্ঠান আরম্ভ হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে পেশাদারিত্ব, নৈতিকতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় ও সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বজলুর রহমান, সদস্য ইসতিয়াক হাদি, আবু বকর, প্রবাস থেকে অনলাইনে যুক্ত ছিলেস সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম। আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের বর্ষসেরা প্রতিবেদক ইসতিয়াক হাদি ও মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আজিজুর রহমান রাজুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।