কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বিটের আওতাধীন মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান— অপরাধের স্বর্গরাজ্য..!
খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান—যেখানে নাকি পর্যটন উন্নয়নের কথা বলা হচ্ছে। অথচ বাস্তব চিত্র ভয়ংকর ও গভীরভাবে উদ্বেগজনক। নিরাপত্তা নিশ্চিত না করেই যদি এখানে সাধারণ মানুষের যাতায়াত চালু রাখা হয়—যেখানে জুয়া, মাদক ও প্রকাশ্য অপরাধ চলছে, এবং গতকাল বিকেলে কয়েকজনের ওপর ২ রাউন্ড গুলি ছোড়ার মতো গুরুতর ঘটনা ঘটে—তাহলে তা নিঃসন্দেহে মানুষের জীবনের সঙ্গে নির্মমভাবে খেলা।
স্পষ্টভাবে বলতে হয় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মেধাকচ্ছপিয়া বিটাধীন এই জাতীয় উদ্যানে মানুষের যাতায়াত অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক।
পর্যাপ্ত পুলিশি টহল, স্থায়ী নিরাপত্তা চৌকি, সিসিটিভি, কঠোর নজরদারি ও দায়বদ্ধ প্রশাসন ছাড়া এই পার্ক কোনোভাবেই “পর্যটন স্পট” হতে পারে না; বরং এটি দ্রুত অপরাধের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে।
পর্যটনের নামে এমন অব্যবস্থাপনা ও চরম দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানুষের জীবন সবার আগে—এর কোনো বিকল্প নেই।