• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ইশতিয়াক হাদীকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ১৬১ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সদস্য ও চ্যানেল ঈদগাঁওয়ের ভারপ্রাপ্ত সম্পাদক, তরুণ সাংবাদিক ইশতিয়াক হাদী বিদেশে পাড়ি জমাচ্ছেন। এ উপলক্ষে আজ সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ঈদগাঁও বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দীন, সহসভাপতি হাফেজ বজলুল রহমান, সাধারণ সম্পাদক মনসুর আলম, অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু এবং সদস্য আবু বক্কর চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক ইশতিয়াক হাদী তার দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মাধ্যমে স্বল্প সময়ে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বিদেশে অবস্থান করলেও তিনি সাংবাদিকতার নৈতিকতা ও সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনলাইনে যুক্ত হয়ে পুরো অনুষ্ঠান তদারকি করেন এবং বিদায়ী শুভেচ্ছা জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম মাহমুদ।

তিনি বলেন, ইশতিয়াক হাদীর বিদেশযাত্রা তার জীবনের নতুন অধ্যায়, আশা করি তিনি প্রবাস থেকেও সংগঠন ও দেশের প্রতি দায়বদ্ধ থাকবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইশতিয়াক হাদীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তার সুস্থতা, সফলতা ও নিরাপদ প্রবাসজীবন কামনা করা হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ