• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ঈদগাঁও ভ্রাম্যমান আদালতের অভিযান এবারে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতি বার (১৫ জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে বস্ত্র বিতান, কাচা তরকারির দোকান, মুদি দোকান ও বাস মালিককে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে, স্যানেটারি ইন্সপেক্টর জহরলাল পাল, ঈদগাঁও থানা পুলিশ ও আনচার বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।

এসময় ভুক্তা অধিকার আইনে বৈঠক বাজারকে ১০ হাজার, এনাম প্লাসকে ১৫ হাজার, স্থানীয় সরকার আইনে জামাল স্টোরকে ৫ হাজার, রুবেলের মালিকানাধীন কাছা তরকারি দোকানকে ৩ হাজার ও সড়ক আইনে বাস মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে। এদিকে যানজট নিরেসন ও অন্যান্য বিষয়ে পরিচালিত এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।


আরো বিভন্ন বিভাগের নিউজ