র্যাবের নতুন নাম হবে “স্পেশাল ইন্টারভেনশন ফোর্স” (এসআইএফ)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নাম অনুমোদন করেছেন। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে। র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে, ইতোমধ্যে নতুন পোশাক বানানোর কাজ শুরু হয়েছে।