• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মৃত্যু! স্থগিত এই আসন

ডেস্ক নিউজ / ১২২ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা যান। নুরুজ্জামান জামায়াতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে দলটির প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে এতথ্য জনিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিধান রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন। এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ