• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

আতিকুর রহমান মানিক / ৩৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঈদগাঁওর পশ্চিম ইছাখালী এলাকায় ছুরিকাঘাতে সরওয়ার কামাল (২৯) নিহত হয়েছেন। ঘটনায় অভিযুক্ত সোলাইমান ও তার বাবা সাহেদ মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারের ঈদগাঁওতে ছুরিকাঘাতে সরওয়ার কামাল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

logo

Search
Menu
প্রচ্ছদ
বাংলাদেশ
সারাদেশ

page-top-ad
ঈদগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২
ঈদগাঁওর পশ্চিম ইছাখালী এলাকায় ছুরিকাঘাতে সরওয়ার কামাল (২৯) নিহত হয়েছেন। ঘটনায় অভিযুক্ত সোলাইমান ও তার বাবা সাহেদ মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
স্থান :
ঈদগাঁও
প্রকাশ : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০

Copy link

সরওয়ার কামাল (২৯)
সরওয়ার কামাল (২৯) |নয়া দিগন্ত

কুর রহমান মানিক, ঈদগাঁও ( কক্সবাজার )

কক্সবাজারের ঈদগাঁওতে ছুরিকাঘাতে সরওয়ার কামাল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

page-top-ad
page-top-ad
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সরওয়ার কামাল ওই এলাকার মুক্তার আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, একই এলাকার সাহেদ মিস্ত্রীর ছেলে সুলাইমানের সাথে কামালের তর্ক-বিতর্কের একপর্যায়ে সোলাইমান লাঠি দিয়ে কামালকে আঘাত এবং পরে ছুরিকাঘাত করেন। এতে কামাল গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত সোলাইমান ও তার বাবা সাহেদ মিস্ত্রীকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো বিভন্ন বিভাগের নিউজ