কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ঈদগাঁও থানার অধিনে ইসলামাবাদ ইউনিয়ন এর আউলিয়াবাদ এলাকায় জনৈক আবু তাহের(৬০) কে ছুরিকাঘাত করতঃ হত্যার উদ্দেশ্য জখম করার অপরাধে আত্মগোপনে থাকা এজাহার নামীয় মূল আসামী মোঃ জুনাইদ(২৩) গ্রেফতার।
গত ০৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ১০:০৫ ঘটিকার সময় ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী থানাধীন পানিছড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করিয়া ঈদগাঁও থানার মামলা নং০ ০৮/১৭, তারিখ- ১৯/০২/২০২৬খ্রিঃ এর একজন এজাহার নামীয় আসামী মোঃ জুনাইদ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীঃ-০১। মোঃ জুনাইদ(২৩),পিতা- সুলতান আহমদ, সাং- আউলিয়াবাদ, ঈদগাঁও থানার সামনে গলি, ০৮নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা-কক্সবাজার।
আইনগত গৃহীত ব্যবস্থাঃ গ্রেফতারকৃত আসামীকে আইন ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
ঈদগাঁও থানা পুলিশের বক্তব্য-অপরাধী যে-ই হোক না কেন, তাঁর পরিচয় সে অপরাধী, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাদের সাথে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
(এটিএম শিফাতুল মাজদার)
অফিসার ইনচার্জ
ঈদগাঁও থানা, কক্সবাজার জেলা।