• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ঈদগাও উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শণিবার (৭ মার্চ) বিকালে এক অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাও উপজেলার স্বনামধন্য চিকিৎসক ঈদগাও মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউছুফ আলি, ঈদগাও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান আজাদ, আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও উপজেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ, বিশিষ্ট আইনজীবী মোবারক সাঈদ, মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মনির আহমদ, ছাত্রদল নেতা সোহেল রানা, তানভিরুল ইসলাম আয়ুব, মৎসজীবি দল নেতা সাইফুল ইসলাম, যুব বিভাগ ঈদগাঁও ইউনিয়ন সভাপতি মুফিজুর রহমান, সেক্রেটারি সানাউল্লাহ, সাংবাদিক রাশেদ কামাল, ঈদগাঁও মানবিক ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।

এতে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সেক্রেটারি মনছুর আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ বজলুর রহমান, অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু, সদস্য আবু বকর ছিদ্দিক।

বক্তারা বলেন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব দেশ ও দশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এ সংগঠনের কল্যাণে অনলাইন প্লাটফর্মে সবার আগে খবর পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ। তাছাড়াও সর্ব শ্রেণির মানুষের উপস্থিতিতে মাহে রমজানে ইফতারের আয়োজন ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

এদিকে ইফতার মাহফিল সফল করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।


আরো বিভন্ন বিভাগের নিউজ