• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ঈদগাঁওতে মাছের ঘের থেকে ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওতে মাছের ঘের থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ গজালিয়া রাজঘাট এলাকার মাছের ঘের থেকে অজ্ঞাত এ লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার।

এর আগে বিকেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়।

মাছের ঘেরের মালিক মোস্তফা কামাল বলেন, আমিও মানুষের কাছ থেকে শুনেছি। মূলত বিষয়টি কি এখনও জানি না।

ওসি আরো বলেন, দুর্গম পাহাড়ী এলাকা থেকে উদ্ধারকৃত লাশটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছেনা।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল সকালে ময়না তদন্ত করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরো বিভন্ন বিভাগের নিউজ