• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোছাইনের নির্দেশে উখিয়ায় অসহায় কৃষকের ধান রোপণ

Md. Nazim Uddin / ২৪৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

সংবাদ বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলায় করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা অসহায় এক কৃষকের জমিতে মই টেনে ধানের চারা রোপণ করে দিয়েছে উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (০১ জানুয়ারি) কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোছাইনের নির্দেশে উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আবছার নান্নু’র নেতৃত্বে এই রোপণ কাজ পরিচালিত হয়।

জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এলাকার অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় এক কৃষক কবির আহমদ’র ৪০শতক জমিতে ধানের চারা রোপণ করে দিয়েছে। এছাড়া ভবিষ্যতেও এলাকার অসহায় কৃষকের পাশে থাকবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আবছার নান্নু।


আরো বিভন্ন বিভাগের নিউজ