• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ / ১৭১ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি-ছাত্রদলের নৈরাজ্যর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ-সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে বোয়ালমারী পৌরসদরের জর্জ একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ বিএনপি-ছাত্রদলের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে শনিবার বেলা ১২টায় বিক্ষোভ-সমাবেশ করে আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেব লীগ ও ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি থানা রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল জানান, বিক্ষোভ সমাবেশ শেষ করে আমরা যার বাড়িতে ফিরতে থাকি। উপজেলা ছাত্রলীগের কর্মী সাগরসহ কয়েকজন জর্জ একাডেমির সামনে পৌঁছলে ছাত্রদলের পৌর শাখার নামধারী ক্যাডাররা সাগরের উপর রামদা-চাপাতি দিয়ে হামলা করে। খবর পেয়ে আমরা সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।

বোয়ালমারী পৌর ছাত্রদলের আহ্বায়ক মাফুজ মিয়া জানান, আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। জর্জ একাডেমির সামনে যে ঘটনা ঘটেছে সেটা চালিনগর ও আধারকোঠার গ্রাম্য ঝামেলায় মারামারি। ছাত্রদলের কোনো কর্মী সেখানে ছিল না। হামলায় যদি ছাত্রদলের কেউ থাকে সেটার বিচার আমরা মেনে নেব।

বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব বলেন, মারামারি খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। মনে হচ্ছে এটা পূর্বের ঝামেলা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

kalerkantho


আরো বিভন্ন বিভাগের নিউজ