• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

কক্সবাজার হোটেলে অভিযান : খদ্দেরসহ ২০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২০৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিং এ পতিতা বৃত্তির অভিযোগে কক্সবাজার সদর মডেল ও গোয়েন্দা পুলিশ (ডিবি)যৌথ অভিযান চালিয়ে ১১খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮ থেকে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৬ জুলাই) বিকালে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে মতে, প্রশাসনের চোখ ফাঁকি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিং এ পতিতা বৃত্তি চালিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে ১১ জন খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন গ্রেফতারকৃতসহ জড়িতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন।তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ