• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ঈদগড়ে ১ টি এলজি, ৮০ রাউন্ড গুলিসহ মোটরসাইকেল নিয়ে ৩ জন আটক

ইব্রাহিম খলিল / ২০১ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নে দেশীয় তৈরি ১ টি এলজি ও ৮০ রাউন্ড গুলি এবং নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেল সহ ৩ জন কে আটক করেছে পুলিশ।

২ জুন (শুক্রবার) দুপুর ১২.৪৫ মিনিটের সময় কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলামের নির্দেশনায় কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান এর নেতৃত্বে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফয়েজুর রহমান, এ এস আই এ্যামিলন বড়ুয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতুলি ফরেস্ট অফিস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন কে আটক করে।

এসময় আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৮০ রাউন্ড গুলি, নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড গিলাতলী এলাকার মৃত মোঃ ইসালামের ছেলে আবু নয়ন প্রকাশ সোনা মিয়া (৪৫), একই ইউনিনের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবদুল হাকিমম (৪২) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নং ওয়ার্ডের ওসমানের ছেলে মিজানুর রহমান (২৬)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ৩ জন কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ