• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

এমন সিরিজ জয় আরও আত্মবিশ্বাস জোগাবে: সাকিব

ডেক্স নিউজ / ২১১ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

এমন সিরিজ জয় সামনের দিকে ভালো করতে আরও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন সাকিব আল হাসান। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অবশ্যই এটা অনেক স্বস্তির, যখন আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলোর প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার, সেটি আমরা চেষ্টা করছি।

সাকিব বলেন, অবশ্যই ভালো লাগছে। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো রেকর্ড ছিল না এই সিরিজের আগে। যেহেতু এ রকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এ রকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদের সামনের দিকে আরও প্রেরণা জোগাবে ভালো ফলের জন্য।


আরো বিভন্ন বিভাগের নিউজ