• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বার্তা কক্ষ / ৩১৫ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
“বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস,১৯ ইং-পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ সভাকক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, শিল্প মন্ত্রালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জন্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইশরাত ছিদ্দিকা, ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক,সমাজসেবা কর্মকর্তা মোঃ আলী হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদ সিএটু কামরুল হাসান পলাশ।


আরো বিভন্ন বিভাগের নিউজ