• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নিবন্ধিত নিউজ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করল ‘কক্সবাজার নিউজ-সিবিএন’, চ্যানেল কক্স-এর উষ্ণ অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক / ২৪ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ সময়ের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘কক্সবাজার নিউজ-সিবিএন’ (Coxs Bazar News – CBN) এখন আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধনপ্রাপ্ত সংবাদমাধ্যম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত এই নিউজ পোর্টালটির নিবন্ধন নম্বর ২৮৬। এই গৌরভোজ্জ্বল অর্জন উপলক্ষে পোর্টালটির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ‘চ্যানেল কক্স’ (channelcox.com)। বিগত ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে চ্যানেল কক্স ও সিবিএন এর নামে হয়রানি মুলক মামলা দায়ের করেছিল। কত সংগ্রাম আর ত্যাগের পর আজ নিবন্ধিত একটি নিউজ পোর্টাল সিবিএন।

স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহের ক্ষেত্রে দীর্ঘ পথচলার পর এই স্বীকৃতি কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।

চ্যানেল কক্স ডট কম -এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, পূর্ণাঙ্গ নিবন্ধন অর্জনের মধ্য দিয়ে সিবিএন আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কক্সবাজারের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যাগুলো জাতীয় ও আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সক্ষম হবে।

সাংবাদিকতার নীতি ও মূল্যবোধকে সমুন্নত রেখে আগামী দিনেও সত্যের পক্ষে এই পথচলা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা শুভানুধ্যায়ীদের।


আরো বিভন্ন বিভাগের নিউজ