কাইছার সিকদার:
সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯(নয়) টায় উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ, কৈয়ারবিল লেমশীখালী ইউনিয়নের ৮টি কমিউনিটি ক্লিনিকে, এর মধ্যে কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর বাড়ি কমিউনিটি ক্লিনিকে টিকা কর্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উঃ পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গেজব মাতবর এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনি বৃন্দ।
আগ্রহ নিয় টিকা নিতে ক্লিনিকগুলোতে সকাল থেকেই ভিড় শতশত নারী পুরুষের৷ নিজের বাড়ির পাশেই গুরুত্বপূর্ণ এই টিকা গ্রহণের সুযোগ পাওয়ায় এই সুন্দর ব্যবস্থা করায় সরকারের প্রতি সাধুবাদ জানান সকলে৷
উল্লেখ, প্রতিটি কেন্দ্রে ৫’শ করে আট টি কেন্দ্রে মোট ৪’হাজার টিকা প্রদান করা হয়েছে। বাকী ৪টি কেন্দ্রে ১০নভেম্বর বুধবার টিকাদান শুরু হবে বলে জানা যায়।