• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হল শুভ

ডেস্ক নিউজ / ১৫০ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
নমুনা ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা এক কিশোরের রক্তাক্ত লাশ পুকুর থেকে উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

নিহত কিশোরের নাম শুভ সাহা (‌১৩)। সে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ গ্রামের মৃত দিলীপ সাহার ছেলে এবং ওই গ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়িসংলগ্ন একটি পুকুর থেকে এ কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শুভ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এলাকা থেকে মামা বিশ্বজিৎ এর সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মন্দার বাড়িতে মামার সঙ্গে বেড়াতে আসে। একই দিন রাত পৌনে ১০টার দিকে নানাবাড়ি থেকে মোবাইলে কথা বলতে বলতে বের হয় সে। তার পর থেকে নিখোঁজ ছিল সে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ