• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

রাতে বন্ধুদের সঙ্গে বের হয়ে ছিল শুভ, সকালে পাওয়া যায় মরদেহ

ডেস্ক নিউজ / ১৫৪ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

দিনাজপুরের বিরলে শুভ চন্দ্র শীল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুন) সকালে বিরল উপজেলার কাঞ্চন মোড় মোল্লাপাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শুভ চন্দ্র শীল বিরল উপজেলার ২নং ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর নাপিতপাড়ার সন্তোষ চন্দ্র শীলের ছেলে। উপজেলার কাঞ্চন মোড়ে শুভ একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার তাপু চন্দ্র শীল নামে একজনকে আটক করেছে পুলিশ।
পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের কাজ শেষ করে রবিবার (৫ জুন) রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন শুভ। তারপর রাতে আর বাসায় ফেরেননি তিনি। রাতেই পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু খোঁজ পাননি। সকালে তার মৃত্যুর খবর পান।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ