• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

পর্যটকের সাথে খারাপ আচরণ করায় ফটোগ্রাফার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

১৬ জুলাই শনিবার ট্যুরিস্ট পুলিশের সরকারি নাম্বারের হোয়াটসঅ্যাপে একজন ভুক্তভোগী ফটোগ্রাফার কর্তৃক হয়রানির একটি অভিযোগ পাঠান। সাথে সাথেই ট্যুরিস্ট পুলিশের একটি টিম উক্ত ফটোগ্রাফার কে গ্রেফতারের জন্য মাঠে নামে। সারাদিন ফটোগ্রাফার কে খুঁজে পাওয়া না গেলেও আজ ১৭ জুলাই রবিবার সকালে অভিযুক্ত ফটোগ্রাফার কে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে ট্যুরিস্ট পুলিশ জানান।

ট্যুরিস্ট পুলিশ জানান, অভিযোগকারির সাথে কথা বলেছি, উনি ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্যুরিস্ট হয়রানিকারি ফটোগ্রাফারকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হবে। কক্সবাজারে ভ্রমণে আগত ট্যুরিস্টদের অনুরোধ যেকোন হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। বিচের প্রত্যেকটি পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ আরো জানান, ফটোগ্রাফারদের লাইসেন্স দেয় মূলত জেলা প্রশাসক, আমাদের কাছে কোন ডাটাবেইজ থাকেনা যার কারণে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। আমরা ডাটাবেইজ করার উদ্যোগ নিয়েছি, খুব শীঘ্রই ডাটাবেইজ করার কাজ শেষ হবে, আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। তখন এরকম অভিযোগ থাকবেনা বলেই আমাদের বিশ্বাস


আরো বিভন্ন বিভাগের নিউজ