• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ঈদগড়ে মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে ছৈয়দ নুর গুলিবিদ্ধ

ইব্রাহিম খলিল / ১৭৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তি হলেন, ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা বদরুজ্জামান এর ছেলে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ছৈয়দ নুর (৪৭)। সে দুই সন্তানের জনক। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা যায়, গুলিবিদ্ধ ছৈয়দ নুর দেশের বিখ্যাত চলচ্চিত্র নায়ক সোহেল রানা এর রাবার বাগানের সুপারভাইজার এ চাকরি করতো।

১১ এপ্রিল মধ্যরাত ২:৩০ এর দিকে ঈদগড় ৯নং ওয়ার্ড করলিয়ামুরা তৈলখলা কাছাকাছি রাবার বাগান থেকে বাড়ির উদ্দেশ্যে সেহেরি খাওয়ার জন্য আসতে ছিলেন। কিন্তু পথিমধ্যে মায়ানমারের চোরাই গরু পাচার হচ্ছিল। ছৈয়দ নুর তা দেখতে পেয়ে ওদিকে তার ব্যবহৃত টর্চ লাইট মারে। আর বিপত্তি বাজে এতে। পরক্ষণে সে বুঝে ওঠার আগেই থাকে গুলিবিদ্ধ করে গরু চোরা পাচারকারী।

পরবর্তীতে এলাকাবাসী জানতে পারলে, তাকে উদ্ধার করে আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

পারিবারিক সূত্রে অবগত হওয়া যায়, ছৈয়দ নুরকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোঁড়া হয়। তার বুকে তিনটি গুলিবিদ্ধ হয়। ধারণা করা যাচ্ছে, এগুলো ছড়া গুলি ছিল। প্রাথমিকভাবে তাকে অপারেশনের মাধ্যমে বিপদমুক্ত করে চিকিৎসা সেবা দেওয়া হয়। যা পরবর্তীতে প্লাস্টিক সার্জারি করা হবে বলে নিশ্চিত হওয়া যায়।

অপরদিকে পুরো ঈদগড় বাসি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। পাশাপাশি অপ্রত্যাশিত ঘটনা বলেও উল্লেখ করেন। ঈদগড়ের সর্ব মহল দ্রুত এই ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবী জানান। একইসাথে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যেন আর না ঘটে এ অনুরোধ রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

বর্তমানে গুলিবিদ্ধ ছৈয়দ নুর, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ