• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

উখিয়ায় পাহাড়ে মাদক-অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

বিশেষ প্রতিবেদক / ২০৬ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

উখিয়ায় দুর্গম পাহাড়কেন্দ্রিক একের পর এক অপহরণ ও মুক্তিপণের অন্যতম হোতা রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল ওরফে ডাকাত রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার অন্যতম ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার তেলখোলা বটতলী গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আটকরা হলেন উখিয়া উপজেলার থাইংখালীর শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ রাসেল উরফে ডাকাত রাসেল (৩২), উখিয়া থাইংখালীর ঘোনারপাড়া এলাকার আব্দুর শরিফের ছেলে নুরুল হাকিম (৪০)। বাকিরা সবাই টেকনাফ উপজেলার রঙ্গীখালীর বাসিন্দা। তারা হলেন দুদু মিয়ার ছেলে মো. ছলিম (৩৮), কবির আহমদের ছেলে নুরুল আমিন (৪২), নুরুল আমিনের ছেলে কায়সার (২০), মৃত দিল মোহাম্মদের ছেলে মো. সাদেক হোসেন (৩০), নুরুল ইসলামের ছেলে সাহাব উদ্দিন (২৫)। মেজর সাদিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী গহীন পাহাড়ি এলাকায় দুর্ধর্ষ একটি অস্ত্র ধারী ডাকাত দল অবস্থান করছিল। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে।

পরে র‍্যাব তাদের ধাওয়া দিয়ে ডাকাত দলের প্রধান রাসেলসহ তার ছয় সহযোগীকে আটক করতে সক্ষম হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ছয়টি দেশীয় একনলা বড় বন্দুক, দুইটি এলজি, বার রাউন্ড শর্টগানের কার্তুজ, এক রাউন্ড খালি কার্তুজ, একটি রামদা, বিশ হাজার ইয়াবা ও চারটি বাটন মোবাইল।
মেজর সাদিকুল ইসলাম আরও বলেন, ডাকাত দলটি উখিয়ার তেলখোলা বটতলী ও টেকনাফের রঙ্গীখালী গহীন পাহাড়ি এলাকায় আস্তানা গড়ে তুলে এবং সেখান থেকে মূলহোতা ডাকাত রাসেলের নেতৃত্বে খুন, অপহরণ, ডাকতি ও দস্যুতা, চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা, অস্ত্র ও মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। এছাড়াও দীর্ঘ দিন ধরে উখিয়া থাইংখালী বনের বিভিন্ন স্পটে ড্রেজার মোশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। চিহ্নিত অস্ত্রধারী ডাকাত রাসেল বহু মামলার আসামি। জিজ্ঞেসাবাদে জানা যায়, শেখ রাসেল উরফে ডাকাত রাসেল একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী। ডাকাত রাসেলের নেতৃত্বে রাসেল বাহিনী নামে বিভিন্ন অপকর্ম সংঘঠিত করতো। তারা একাধিকবার বিজিবি, পুলিশ এবং ফরেস্টের ওপর সশস্ত্র হামলা করেছে। সম্প্রতি প্রকাশ্যে না এসে অবৈধ বালু ব্যবসা, অস্ত্র ব্যবসা, খুনসহ রোহিঙ্গা ও স্থানীয় নারীদের অপহরণসহ ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে ডাকত রাসলের বিরুদ্ধে। ডাকতি অপহরণ, মাদক, মারামারি অস্ত্রসহ ১৫টির অধিক মামলা রয়েছে এবং সে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারি মো. ছলিমের বিরুদ্ধে ৩টি, নুরুল আমিনের বিরুদ্ধে ৫টি, সাদেক হোসেনের বিরুদ্ধে ৬টি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৩টি, নুরুল হাকিমের বিরুদ্ধে ৩টির অধিক মামলার রয়েছে বলে জানান মেজর সাদিকুল ইসলাম। গ্রেফতার ডাকাত চক্রটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আরো বিভন্ন বিভাগের নিউজ