• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

অসচেতনতার সঙ্গে আইনের দুর্বল প্রয়োগ, কতটা নিরাপদ রেল?

বার্তা কক্ষ / ৫০ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

একটা দৃশ্য কল্পনা করা যাক, যেখানে রেললাইনের ওপর বসেছে বাজার। এর ওপর অসচেতন ও আনমনে হাঁটছে অসংখ্য মানুষ। সিগনাল পড়লেই যেন ক্রসিং পার হওয়ার তাড়া, ট্রেনের ছাদে ভ্রমণ যেন রোমাঞ্চকর এক অনুভূতির নাম। বাস্তবেও এমন দৃশ্য বাংলাদেশের আনাচে কানাচে সরাসরি দেখা যায়। তবে, রেলওয়ে আইন অনুযায়ী এগুলোর সবই অপরাধ। অসচেতনতায় অহরহ মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের যেমন দায় আছে, তেমনি পুরোনো আইনের দুর্বল প্রয়োগও যেন প্রশ্ন ওঠে— শক্ত অবস্থান না নিয়ে হয়ে কতটা আলতো বিশৃঙ্খল পরিসরে চলে রেল বিভাগ?

মূলত, রেলের লাইনের দুই পাশের নির্দিষ্ট এলাকায় প্রবেশও নিষিদ্ধ। তবে সবসময় সেই নিয়ম কিংবা আইনের যথার্থ প্রতিফলন দেখা যায় না। এমনকি সাধারণ অনেক মানুষ জানেও না নির্দিষ্ট একটি পরিসরে হাঁটাচলা করা যাবে না। এটি জানানো সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও মনে করেন অনেকে


আরো বিভন্ন বিভাগের নিউজ