• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

"অল্প সময়ের মধ্যে হবে একটি পূর্ণাঙ্গ উপজেলা"

ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিস স্থান পরিদর্শনে লুৎফুর রহমান কাজল এমপি

নিজস্ব প্রতিবেদক / ৩০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল শুক্রবার বিকেলে ঈদগাঁও উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।

এসময় তিনি পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জন্য নির্ধারিত জায়গা, উপজেলার স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণের স্থান এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি হিসেবে একটি আধুনিক শৌচাগার বা পাবলিক টয়লেট নির্মাণের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় এমপি কাজল বলেছেন, ঈদগাঁও একটি গুরুত্বপূর্ণ জনপদের এলাকা হওয়া সত্বেও একটি ফায়ার স্টেশন নেই।
অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকতেন স্থানীয় বাসিন্দারা। দুই একটা জমি দেখা হয়েছে। প্রশাসনিক কাজ ও দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন হলে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠিত হবে, যা এই অঞ্চলের নিরাপত্তা ও জনসেবায় বড় ভূমিকা রাখবে।

অল্প সময়ের মধ্যে ঈদগাঁও হবে একটি পূর্ণাঙ্গ উপজেলা উল্লেখ করে এমপি কাজল আরো বলেন, আধুনিক একটি উপজেলা হবে ঈদগাঁও। স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলা হবে ঈদগাঁও উপজেলাকে, থাকবে সকল ধরনের সুযোগ সুবিধা। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে মাত্র দুই মাস হলো। এই অল্প সময়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে সরকার। তার সুফল পেতে শুরু করেছে জনগণ।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সাথে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং মাছ বাজারে নির্মাণাধীন ভবন এবং পুরান ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ, বাজারের যানজট নিরসন, সাধারণ পথচারী ব্যবসায়ীদের ইজারার মওকুফ এবং চলমান ইজারা আদায়ের বিষয় নিয়ে আলোচনা করেন। স্থানীয়রা উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে এই পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন।
১৭/৪/২০২৬ খ্রি.


আরো বিভন্ন বিভাগের নিউজ