অপলক দৃষ্টিতে থাকিয়ে রয়েছেন ইসলামপুরে নির্মম নির্যাতনের শিকারে মৃত্যুবরণ করা সেলিম বাবুর ছোট্ট সন্তানরা। অন্যদিকেই বাকরুদ্ধ হয়ে ভাষা হারিয়ে ফেলছেন তারই প্রিয় স্ত্রী। ছেলের শোকে কাতর হয়ে নিরব নিস্তব্ধ দাঁড়িয়ে রয়েছেন গর্ভধারিনী মাতা। তাদের চোখের কোণায় ভেসে বেড়াচ্ছেন জল।
বৃহস্পতিবার বিকেলে এমনি দৃশ্য চোখে পড়লো ঈদগাঁও উপজেলার ইসলামপুরের নতুন অফিস বাজারস্থ মাইক্রোবাস চালক সেলিম বাবুর হত্যা কারীদের শাস্তির দাবীতে একটি মানববন্ধনে।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নিহতের পরিবার পরিজনরাও অংশ নেন। হাতে প্লেকার্ড নিয়েই বাবার হত্যার বিচার দাবি করেন, ছোট্ট সন্তানরা, স্বামীর হত্যার বিচার চেয়ে রাজ পথে নেমে এসেছেন তারই স্ত্রী এবং ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারই মা। এমন দৃশ্য উপস্থিত সকলের মাঝে নজর কাটে।
দিনশেষেই ছোট্ট সন্তানরা তাদের বাবার আদর- সোহাগ থেকে বঞ্চিত হলো,সবার বাবা থাকলেও
তাদের বাবা ছেড়ে চিরদিনের জন্য চলে গেলো না ফেরার দেশে। রাতে বাবার বুকে ঘুমানো হবেনা সন্তানদের। স্ত্রী হারিয়ে ফেলল আপনজন স্বামীকে। মা হারালো তারই গর্বের ধন ছেলেকে। তাদেরকে ভালমন্দ দেখবে কে, এমনি প্রশ্নে ঘুর পাক খাচ্ছেন এলাকাবাসীর মাঝে।
স্বামী সেলিম বাবুর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির জোর দাবী জানান তারই স্ত্রী। বুকে প্লেকার্ড ধরে হারানো বাবার বিচার চাইলো সন্তানরা।
উল্লেখ, ১৬ এপ্রিল (বুধবার) রাত আনুমানিক এগারটার দিকে ইউনিয়নে মধ্যম নাপিতখালী সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির নাটক সাজিয়ে চিংড়ি ঘেরে চালানো হয় কয়েক দফা নৃশংস নির্যাতন।
২৬ এপ্রিল সেলিম বাবুর মা দিলদার বেগম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।।