• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ১৯ হাজার ইয়াবা সহ ১ জন আটক

Md. Nazim Uddin / ২৩০ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের হোয়াইক্যংয়ে বুধবার ২ ডিসেম্বর রাত পৌনে ৯ টার দিকে নয়াপাড়া এলাকায় হোয়াইক্যং হাইওয়ে থানার নিয়মিত চেকপোস্টে মাল বিহীন ট্রাকে ১৯ হাজার ৫ শত ৫০ পিচ ইয়াবাসহ ট্রাক ড্রাইভারকে আটক করেছে।

জানা যায়, হোয়াইক্যং হাইওয়ে থানার নিয়মিত চেকপোস্টে দক্ষিণ দিক দিয়ে অাসা একটি মালবিহীন ট্রাক চেক করতে গেলে ট্রাকের ড্রাইভার পালানোর চেষ্টা করে। তখন তাকে দায়িত্বরত এএসআই জসিম উদ্দিন, নায়ক জাহিদ অালম, কনস্টেবল মাহফুজুর রহমান, ওমর ফারুক, শামসুল অালম ধাওয়া করে বেলাল উদ্দিন (২৬) কে আটক করে।

সে উখিয়া উপজেলার ইনানী এলাকার ইমাম হোসেনের পুত্র বেলাল উদ্দিন বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী গাড়ি তল্লাশি করে ড্রাইভারের পেছনের সিটে শপিং ব্যাগ থেকে ৫৮ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৫ শত ৫০ পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়াধীন আছে মামলা শেষে আদালতে সোপর্দ করা হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ