• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

কর্মবীর ফ্রেন্ডেলি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন কাঁকড়া ফিশিং একাদশ

নিজস্ব প্রতিবেদক / ২১৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের সামাজিক সংগঠন ‘কর্মবীর সংস্থা কল্যাণ সংস্থা’র আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কর্মবীর ফ্রেন্ডেলি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা। আজ ৫ সেপ্টেম্বর রোজ শনিবার রাত ৮টায় খুটাখালী ইউনিয়ন স্পোর্টস জোন মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর এই ফাইনালে মুখোমুখি হয় কাঁকড়া ফিশিং একাদশ ও চেয়ারম্যান একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চেয়ারম্যান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাঁকড়া ফিশিং একাদশ। খেলার ফলাফল ছিল চেয়ারম্যান একাদশ ২, কাঁকড়া ফিশিং একাদশ ৩

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. ইমরান বাহাদুর। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মবীর কল্যাণ সংস্থার আহবায়ক আনোয়ারুল আজম খোকন, সদস্য সচিব জুবায়ের আহামদ, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শিমুল, যুগ্ম আহবায়ক রেজাউল হক রিয়াদ, সদস্য ওসমান গনি, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ রাসেল, যুগ্ম আহবায়ক এহসানুল কায়েস এবং সাংবাদিক ও ব্যবসায়ী মনছুর আলম।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। জমকালো এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।


আরো বিভন্ন বিভাগের নিউজ