• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

গভীর সমুদ্রে মাছ আহরণে সহায়তা করতে পারে নেদারল্যান্ডস

Md. Nazim Uddin / ১৯৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

সমুদ্রসম্পদ আহরণে নেদারল্যান্ডসের প্রযুক্তি অনেক উন্নত এবং তাদের সহায়তা নিয়ে গভীর সমুদ্রে মাছ আহরণ বৃদ্ধি করা যেতে পারে। সম্প্রতি নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ভার্চুয়াল বিনিয়োগ সম্মেলনে ডাচ উদ্যোক্তা ও উদ্ভাবকরা বাংলাদেশের পানি, মৎস্য ও সমুদ্রসম্পদ খাতে অধিকতর সম্পৃক্ত হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় বাংলাদেশের পানি ও সমুদ্রসম্পদ খাতে ডাচ বিনিয়োগ আকৃষ্টের বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করা হয়। দু’দেশের মুখ্য ব্যক্তিত্বের উপস্থাপনায় এ খাতে সম্ভাব্য ডাচ উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিনিয়োগকারীরা কীভাবে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারেন সে বিষয়ে আলোচনা হয়।

আলোচকরা বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ খাতে বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ, বিভিন্ন খনিজ পদার্থ অনুসন্ধান, বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে ডাচদের উন্নত প্রযুক্তি ও উদ্ভাবন সহায়ক হতে পারে।

বাংলাদেশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে পর্যায়ক্রমে দুদেশের বেসরকারি খাতের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সরাসরি, গভীরতর যোগাযোগ ও নতুন সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পাশাপাশি ব্যবসা সংক্রান্ত ডাচ সরকারের শীর্ষ সংস্থা দূতাবাসের এই উদ্যোগের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সংযুক্ত হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ