• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ঈদগাঁও থানার সভাপতি সেলিম-সম্পাদক অনিক

Md. Nazim Uddin / ২৯৫ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটি কতৃক পরিচালিত পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ঈদগাঁও থানা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

উক্ত কমিটিতে ঈদগাঁও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের সাবেক সভাপতি সেলিম উল্লাহ সিরাজী সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ঈদগাঁও থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আ ন ম তামজিদ অনিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি মোস্তফা আনোয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উক্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক নেতা আনোয়ারুল আজিম খোকনকে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ঈদগাঁও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ