• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

১–৭ জুলাই ‘কঠোর বিধিনিষেধ’, থাকছে না মুভমেন্ট পাসও

ডেস্ক নিউজ / ১৯২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে সরকার। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আমরা ‘স্ট্রিক্ট রেসট্রিকশন’ দিতে যাচ্ছি। দেশের একটি বড় অংশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই কঠোর বিধিনিষেধ কীভাবে কার্যকর করা হবে, এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিম্ন আয়ের মানুষকে সহযোগিতার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আগামীকাল সভা করে অন্যান্য বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, `আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী কাজ করবে; যাতে করে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয়, যাতে ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ করা যায়, মৃত্যুর সংখ্যাও কমিয়ে আনতে পারি।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রোববার রাতে ১ জুলাই থেকে সাত দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় সরকার। আর ২৮ থেকে ৩০ জুন পুরো দেশে সীমিত পরিসরে লকডাউন থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ