• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

মনছুর আলম / ২৬০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ঈদগাঁও ৭নং ওয়ার্ডে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস টিম।

২৮ জুলাই বুধবার সকাল সাড়ে দশটায় সময় কক্সবাজার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়ার সড়কে নাশিখালের উপর নির্মানাধীন বীরমুক্তিযোদ্ধা ছুরত আলমের ব্রীজের নীচে ঢলের পানিতে চিকন ঝিরিতে মাছ ধরতে গিয়ে পানির শ্রুতে নিখোঁজ হয়।

পরে ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালিয়ে অনেক খুজাখুজির পর ডুবুরী ও ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ছয়টার সময় তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়েন সাঁত নাম্বার ওয়ার্ডের দরগাহপাড়ার বাসিন্দা শাহাজান প্রকাশ শাহাইয়ার দুই সন্তান মোহাম্মদ ফারক (২৫), দেলোয়ার (১৬) ও নাতী মোর্শেদ (১৫)।

তাদের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত, তাদের আত্বার মাগফেরাত কামনা করছে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ