
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিট যথাযোগ্য মর্যাদা ও গুরুত্ব সহকারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেন। জাতীয় ও শোক পতাকা উত্তোলন পরবর্তী জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় সকাল ৮.৩০ টা থেকে ইউনিট ভবনে খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ইউনিটের ভাইস চেয়ারম্যান এড: আয়াছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারি খোরশেদ আলম। আলোচনা পি এম ও এবং এম আর আর ও হেড অব আপারেশন এম এ হালিম, কার্যনির্বাহী সদস্য এ টি এম জিয়া উদ্দীন চৌধুরী সহ প্রমুখ।

এসময় পি এম ও এসিসটেন্ট ডিরেক্টর আকরাম আলী খান রানা, এম আর আর ও ইনচার্জ আফছার উদ্দীন ছিদ্দিকী, এম আর আর ও ম্যানেজার কেরামত আলী সহ ইউনিট কার্যনির্বাহী সদস্য হামিদা তাহের, জাহাঙ্গীর আলম,অধ্যাপক আব্দুর রহিম সহ ,EcoSec অফিসার শোয়েব লিংকন, RFL অফিসার আশরাফুজ্জামান ও আতিকুর রহমান রাব্বি সহ ইউনিটের যুব সেচ্ছাসেবকবৃন্ধ উপস্থিত ছিলেন।
এছাড়াও কক্সবাজার জেলা ইউনিটের আওতাধীন মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া,রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা টিমের যুব সেচ্ছাসেবকবৃন্দ স্ব-স্ব উপজেলায় দিবসটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করেন।