• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সাগরে ফিশিং ট্রলার ডুবে মাঝি সহ নিখোঁজ ৭ জন! ভিডিও

বার্তা কক্ষ / ১৮২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ক্সবাজারে সাগরে মাছ ধরতে গিয়ে ১৮ জন জেলেসহ ‘এফবি বানু’ নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারের ১১ জন কূলে ফিরে আসলেও ৭জন নিখোজ রয়েছে বলে জানা যায়।

এ তথ্য নিশ্চিত করেন এফবি বানু ফিশিং ট্রলারের মালিক রফিকুল হুদা চৌধুরী।

মঙ্গলবার ১৭ আগস্ট রাতে টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে গভীর সাগরে এ ঘটনা ঘটে।

ট্রলারের মালিক রফিকুল হুদা চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১টা পর্যন্ত জেলেদের সাথে তাঁর যোগাযোগ ছিল। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলারে ১১ জন জেলে কূলে ফিরে আসে।

জেলেরা জানান, ট্রলারের তলা ফেটে ট্রলারটি আস্তে আস্তে সাগরে ডুবে যায়। ওই সময় ট্রলার থেকে আমরা ১৮ জন জেলে প্রাণ বাঁচাতে সাগরে ঝাপ দিই। ১১ জন কুলে ফিরে আসলেও ৭ জন নিখোজ রয়েছে বলে জানান জেলেরা।

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশতাক আহমদ জানান, বাইন ফেটে ট্রলারটি ডুবে গেছে। ১১ জন জেলে উদ্ধার হলেও ট্রলারটির প্রধান মাঝি আলতাজ মাঝিসহ ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ